শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় তারুণ্যের উৎসবে বিদ্যালয়ে পিঠা উৎসব

সাতক্ষীরার কলারোয়া জিকেএমকে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব উপলক্ষেপিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) দ্বিতীয় বারের মতো এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।

বিদ্যালয় এর একাডেমিক ভবনের চত্বরে সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম সকাল ১০টায় এই পিঠা উৎসবের উদ্বোধন করেন।

বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক, শিক্ষার্থীদের অভিভাবক সহ নানা শ্রেণি-পেশার মানুষ এ উৎসব পরিদর্শন করেন।

এসময় তারা শিক্ষার্থীদের চমৎকার এ আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং পিঠার স্বাদ গ্রহণ করেন। তারুণ্যের উৎসব উপলক্ষে এই দ্বিতীয়বারের মতো আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি বিভিন্ন ধরণের পিঠা নিয়ে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও বিদ্যালয়ে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

তারা বলেন- “পিঠা উৎসব বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। দেশের ইতিহাস, ঐতিহ্যকে ধারণ করে এবং শীতের গতি প্রকৃতির উপর ভিত্তি করে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্বাদের পিঠা তৈরি করা হয়। বিভিন্ন ধরণের ও স্বাদের পিঠা নিয়ে আমাদের শিক্ষার্থীদের এই উৎসবে অংশগ্রহণ তারই প্রমাণ। আজকের পিঠা উৎসব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মিলনমেলায় পরিণত হয়েছে। ভবিষ্যতে এ ধরণের আয়োজনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।”

বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ