শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় তৃষ্ণার্তদের মাঝে শরবত ও পানি বিতরণ করলো ‘মানবতার কল্যাণে আমরা ফাউন্ডেশন’

কলারোয়ায় প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত সাধারণ মানুষের মাঝে ঠান্ডা শরবত ও পানি বিতরণ করলো ‘মানবতার কল্যাণে আমরা ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার (৩ মে) সকাল ১১ টার দিকে কলারোয়া সরকারি কলেজ গেটের সামনে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের পাশে বাস, ট্রাক, ইজিবাইক, ভ্যান, মহেন্দ্র, মোটরসাইকেল, বাইসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের মাঝে এগুলো বিনামূল্যে প্রদান করা হয়। বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলে।

এ কার্যক্রমের উদ্বোধন করেন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।
এ সময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে প্রভাষক ডাক্তার হাবিবুর রহমান, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক আরিফ মাহমুদ, ব্যবসায়ী কাজী পারভেজ, আয়োজক সংগঠনের সভাপতি ইমরান আফ্রিদি, সিহাব, মিজানুর, মাহি, আলামিন, রাসেল, রাকিব, আলম, প্রান্ত, মাহি, সরোয়ার, ইমন, নাইম হোসেন, রিয়াজ, ইবরাহিম, রাজু, সাদিক, মামুন, সামিউল, মুজাহিদ প্রমুখ।

পানি বিতরণকালে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী শত শত মানুষকে স্বপ্রণোদিত হয়ে ঠান্ডা পানি ও শরবত পান করতে দেখা যায়। তৃষ্ণার্ত ব্যক্তিরা পানি পান করে তৃপ্তি প্রকাশ করেন ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

উদ্বোধক প্রফেসর আবু নসর বলেন, ‘মানুষের পাশে দাঁড়ানো ও মানবতা নিঃসন্দেহে একটি ইবাদাত। এটি ইহকাল ও পরকালের জন্য কল্যাণকর।’

মানবতার কল্যাণে আমরা ফাউন্ডেশনের সভাপতি ইমরান আফ্রিদি জানান, ‘তাদের এই কার্যক্রম ৩দিনের। শনিবার কলারোয়া ও মুরারীকাটির আশপাশের বিভিন্ন ফসলিমাঠে কর্মরত কৃষকদের মাঝে অনুরূপভাবে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করবেন।’
ছবিতে

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত