রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দৈনিক নতুন সূর্যের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সাতক্ষীরার কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক নতুন সূর্য অনলাইন পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২১জুন) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক নতুন সূর্য পরিবারের সদস্যরা।

কলারোয়া রিপোর্টার্স ক্লাব ও দৈনিক নতুন সূর্য অনলাইন পত্রিকার উপদেষ্টা আজাদুর রহমান খান চৌধুরী পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাস, দৈনিক প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, উপজেলা আওয়ামীলীগের সাবেক আহববায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।

পত্রিকাটির সম্পাদক আরিফুল হক চৌধুরীসহ এ সময়ে উপস্থিত ছিলেন কলারোয়ার উপজেলার কর্মরত বিভিন্ন ক্লাবের সাংবাদিকবৃন্দ শিক্ষকবৃন্দ ও বেঙ্গল মুক্ত স্কাউটের সদস্য বৃন্দ।

বিশিষ্ট ধারাভাষ্যকার ও ক্রিড়ামোদি মাস্টার সাহাজান আলী শাহিনের সঞ্চালনায় বক্তারা দৈনিক নতুন সূর্য online পত্রিকার ভূয়সী প্রশংসা করে বলেন, সত্যের সন্ধানে প্রতিদিন এ স্লোগানকে সামনে রেখে, অন্যায়ের সঙ্গে আপোষ না করে পত্রিকাটির সম্পাদক আরিফুল হক চৌধুরী দূরদর্শী নেতৃত্বে সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে।

পত্রিকা পরিবারের উত্তোরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাতের পর আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত