সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দ্বাদশ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরাv কলারোয়ায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিশ্বাস মার্কেট আ.লীগ কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে জোরালোভাবে কাজ করতে হবে বলে এ সভায় নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়। একইসঙ্গে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ সম্পর্কিত বিভিন্ন সভা-সমাবেশেরও একটি পরিকল্পনা নেয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাতক্ষীরা-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় সৈনিকলীগের সাধারণ সম্পাদক দোলনা প্রতিকের সরদার মুজিব।

জেলা আওয়ামী লীগের সদস্য ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আ.লীগের সহ.সভাপতি ও কেরালকাতার চেয়ারম্যান স.ম.মোর্শেদ আলী ভিপি, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস-চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমীন নাহার খুকু, লাঙ্গলঝাড়া ইউনিয়নের আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এমএ আবুল কালাম, চন্দনপুর যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, চেয়ারম্যান রবিউল হাসান, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবি মল্লিক, পৌর আ.লীগ সভাপতি আজিজুর রহমান, কেড়াগাছি আ.লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভুট্টোলাল গাইন, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, পৌরসভার প্যানেল কাউন্সিলর শফিউল আলম শফি, সোনাবাড়িয়া যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, কেরালকাতা আ.লীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জালালাবাদ আ.লীগের সাধারণ সম্পাদক মোসলেম আহমেদ, জয়নগর আ.লীগ সাধারণ সম্পাদক তাপস কুমার, উপজেলা ছাত্রলীগ সভাপতি শামিমুজ্জামান টিপু ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান ফাহিম, কুশোডাঙ্গা ইউপি সদস্য ফরিদ খাঁন প্রমুখ।

এ সময় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি