শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময়

কলারোয়া প্রতিনিধি: সদ্য যোগদানকারী কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসফিকা হোসেনের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের অফিসকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময়কালে নবাগত ইউএনও মাসফিকা হোসেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দের সাথে পরিচিত ও সংগঠনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন।

তিনি সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন। এসময় দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) নেতৃবৃন্দের সাথে পরিচিত হন সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান। নবাগত উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও সহকারী কমিশনারকে (ভূমি) ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা দুপ্রক নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা দুপ্রক সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান ও লতিফা আক্তার, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, শিক্ষক উৎপল কুমার সাহা, সাইদুজ্জামান লাভলু, সাইফুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত