শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নারী উদ্যোক্তাদের নিয়ে উঠান বৈঠক‌ অনুষ্ঠিত

দেলোয়ার হোসেন কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরা কলারোয়ায় ৫০ জন নারী উদ্যোক্তার অংশগ্রহণে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ নারীদের উৎপাদিত ও সংগৃহীত পণ্য বিক্রয়ের জন্য মার্কেটপ্লেস পরিচালনা, উদ্যোক্তা তৈরিসহ নানান তথ্য পরামর্শ দেন প্রশিক্ষকরা।

বুধবার (২৮ ফ্রেব্রুয়ারি) সকাল ১০টার সময় উপজেলা অফিসার্স ক্লাবের কক্ষে বিশেষ বৈঠকে সরকারি ই-কমার্স মার্কেটপ্লেস ‘লাল সবুজ ডটকম’ সম্পর্কে নারী উদ্যোক্তাদের অবহিত করা হয়।

বৈঠকটিতে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-কমার্স প্রশিক্ষক মোহাম্মদ মোশাররাফ হোসেন, তথ্য সেবা কেন্দ্রের সহকারী ইরিনা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তার, নাসরিন নাহার।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য সেবা কর্মকর্তা অনিমা রানী।

তথ্য সেবা কেন্দ্র জানায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার তথ্য-আপা প্রকল্পের উদ্যোগে পরিচালিত ই-কমার্স প্লাটফর্ম ‘www.laalsobuj.com’।দেশের গ্রামীণ নারী উদ্যোক্তাদের জন্য সরকারি ই-কমার্স মার্কেটপ্লেস।প্রতিটি উপজেলায় গ্রামীণ নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এটি কাজ করছে। নারীরা তাদের উৎপাদিত পণ্য তথ্যকেন্দ্রের মাধ্যমে এই মার্কেটপ্লেসে বিক্রয় ব্যবস্থা করতে পারবেন।

এজন্য কলারোয়া উপজেলার ৫০জন নারী উদ্যোক্তাদের নিয়ে পণ্যের বিবরণ, ছবিসহ বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। তথ্যকেন্দ্র’ সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপা’র কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যাবে। প্রান্তিক সকল নারীকে সেবা গ্রহণের জন্য তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেয়া হয়।তথ্যকেন্দ্রে নারীদের বিনামূল্যে প্রেশার,ডায়াবেটিস পরিমাপ করা হয়।মূলত ৬টি ক্ষেত্রে সেবা দেয়া হয়।

এগুলো হলো শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার।সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারী সমাজ এগিয়ে নিয়ে যেতে সরকারের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে বর্তমান সময়ে নারীদের এগিয়ে যাওয়ার জন্য উদ্যোক্তা হওয়ার বিকল্প নেই।

একজন উদ্যোক্তা নিজ চেষ্টা এবং অদম্য আত্মবিশ্বাসের মাধ্যমে সাবলম্বিন হতে পারে। এছাড়াও দেশের উন্নয়ন ও গঠনের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।এছাড়াও নারী উদ্যাক্তাদের বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন। উদ্যাক্তারা তাদের বানানো পণ্য গুলো উপস্থাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল