বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিসি-ইউএনও’র অপসারণ দাবি

কলারোয়ায় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ

সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-১০৫, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ভোট গ্রহনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ভোট কারচুপির অভিযোগে সাতক্ষীরা জেলা প্রশাসক এবং তালা ও কলারোয়ার উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি।

সোমবার বিকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ওই বিক্ষোভ সমাবেশ উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ.সভাপতি আব্দুর রশিদ মিয়া ও সাবেক সহ.সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছউদ্দীন।

তারা বলেন, গত ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রিপরিষদ সচিব সাতক্ষীরার অধিবাসি শেখ আব্দুর রশিদের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সাতক্ষীরায় তালা-কলারোয়া আসনে একটি দলের পারপাস সার্ভ করে জেলা প্রশাসক ও তালা-কলারোয়া উপজেলা নির্বাহী অফিসের সহযোগিতায় ভোট গ্রহনে ব্যাপক অনিয়ম, দুনীর্তি, স্বজনপ্রীতি ও ভোট কারচুপি করে বিএনপি মনোনীতি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে পরাজিত করানো হয়েছে।
অনতিবিলম্বে জেলা প্রশাসক ও তালা-কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারকে প্রত্যাহারের দাবি জানান তারা। তা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে বলেও বক্তরা বলেন।

সমাবেশে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম, মাহফুজার রহমান, আমানুর রহমান, নুরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

এদিকে, এর একদিন আগে রবিবার বিকেলে একই দাবিতে সংবাদ সম্মেলন করে দলটি।

কলারোয়ায় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু