বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পুলিশের অব্যাহত অভিযানে ৪ নারী সহ ১৬ ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় পুলিশের অব্যাহত অভিযানে আবারো ২ মাদক ব্যবসায়ী সহ ১৬ জন ব্যক্তিকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার(৫ মে) গভীর রাত থেকে থানার চৌকস পুলিশ সদস্যরা পৃথকভাবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সীমান্ত এলাকা থেকে ২শ’ গ্রাম গাঁজা সহ চন্দনপুরের সুকচাঁদ মন্ডল ও কাঁকডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর হোসেন বাবলাকে আটক করে।

এদিকে দর্ষন মামলায় জালালাবাদ গ্রামের মৃত:শরিয়ত উল্যাহর ছেলে এরশাদ গাজীকে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভূক্ত ১৩ আসামীরা হলেন, গাজনা গ্রামের তাসলিমা খাতুন, ছলিমপুর গ্রামের মহিদুল, কেঁড়াগাছির মাসুদ রানা তাজু, শ্রীগরিপুর গ্রামের নূর ইসলাম, ভাদিয়ালী গ্রামের সহিদুল ইসলাম, গোয়ালচাতর গ্রামের রুস্তম আলী ও শওকত আলী, পাঁচনল গ্রামের আনিছউদ্দীন, ভিখালী গ্রামের আমির হোসেন, গয়ড়া গ্রামের আনোয়ার হোসেন, লাঙ্গলঝাড়া গ্রামের মঞ্জুয়ারা খাতুন, রেহেনা খাতুন ও মনোয়ারা খাতুন।

থানার অফিসার ইনচার্জ( ওসি) মোস্তাফিজুর রহমান আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃতদের শুক্রবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতদের বয়স ও ওয়ারেন্টভূক্ত আসামীরা কোন কোন মামলায় গ্রেফতার সেটি জানা সম্ভব হয়নি।

উল্লেখ্য, সম্প্রতি পুলিশি অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক চোরাকারবারি, নাশকতা সহ অন্যান্য মামলায় অসংখ্য ব্যক্তিকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ বোতল এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি