বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

‘সবার জন্যে সব সময়’- স্লোগনে গ্রাহকদের পাশে থাকার ব্রত নিয়ে কলারোয়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার ব্যাংক ভবনে এ উপলক্ষে কুরআন তেলোয়াত, বিশেষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মেহফুজ হাসান।

ব্যাংক স্টাফ মাওলানা মোস্তফা আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ব্যাংকের সেকেন্ড অফিসার কাজী রাজিব হাসান, সিনিয়র অফিসার মোস্তফা আল মাহমুদ, মাহমুদ হাসান, নজরুল ইসলাম, তানজিমুল হক, আবু মুসা প্রমুখ।

দোয়ানুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া থানা জামে মসজিদের খতিব ও ইমাম প্রভাষক আসাদুজ্জামান ফারুকী।

পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ আব্দুর রহমান।

এর আগে কয়েকজন হাফেজ পবিত্র কুরআন পরিপূর্ণ তেলোয়াত সম্পন্ন করেন।

উল্লেখ্য, বর্তমানে দেশব্যাপী ব্যাংকের ১৮৪টি শাখা, ২২টি উপ-শাখা, ৩৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, ১৬০টি নিজস্ব এটিএম বুথ রয়েছে। এছাড়াও ব্যাংকটি অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, স্কুল ব্যাংকিংসহ অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদান করছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় চলমান সড়কবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট

সাতক্ষীরার কলারোয়ায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতিবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন