শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুস্থদের মাঝে মাংস বিতরণ

কলারোয়ায় বঙ্গবন্ধুর নামে ছাগল কুরবানি দিলেন ফিরোজ আহম্মেদ স্বপন

টানা ২০ বছর যাবৎ কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ছাগল কোরবানি দিয়ে আসছেন উপজেলা আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। এরই ধারাবাহিকতায় ঈদুল আজহার দ্বিতীয় দিন শুক্রবার (৩০ জুন) সকাল ৯ টায় পশুহাট মোড়স্থ আ’লীগ কার্যালয়ের পার্শ্বে বাজারের উচ্চ মূল্যের দুষ্টি নন্দন উন্নত জাতের খাশি ছাগলটি কুরবানি দেয়া হয়।

কুরবানির গোশত( মাংস) এলাকার আ’লীগ দলীয় কর্মী সহ গরীব, দু:স্থ ও এতিমদের মাঝে বিতরণ (বন্টন) করা হয়েছে।

কলারোয়া উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির লাভে ২০০৩ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি খাসি ছাগল কুরবানি দিয়ে আসছি। বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হয়ে আমি প্রতিবছর এ কোরবানির ব্যবস্থা করে থাকি। আগামীতেও আমি এই ধারা অব্যাহত রাখতে চাই।

তিনি জানান, কোরবানির এই গোশত উপজেলা আ:লীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হয়। এ ছাড়া তিনি তাঁর বাবা-মা, দাদা-দাদি সহ পরিবারের অন্য সদস্যদের নামে আরো একটি গরু ও একটি ছাগল কুরবানি দিয়েছেন বলে
জানান।

উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল বলেন, ৮০’দশকের সামরিক শাসক বিরোধী আন্দোলনের পরিক্ষিত ছাত্রলীগ নেতা, আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের এই উদ্যোগকে সাধুবাদ জানায়।

তিনি বলেন, কলারোয়ার অন্য কোন আ’লীগ নেতাদের মাঝে এমন উদ্যোগ লক্ষ্য করা যায়নি। এলাকার দলীয় নেতা- কর্মী ও সাধারন মানুষ বিষয়টি নিয়ে ভীষন খুশি হয়েছেন বলে মত প্রকাশ করেন।

এ দিকে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল জানান, উপজেলা আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন ভাই, বঙ্গবন্ধুর নামে ছাগল কুরবানি দিয়ে রাজনৈতিক অঙ্গনে উদাহরন সৃষ্টি করেছেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ও তার নিজের পরিবারের নামে প্রতিবছর যে কোরবানি দিয়ে যাচ্ছেন এতে দলীয় কর্মীরা খুব খুশি। আমি সহ দলীয় নেতা- কর্মীরা তার জন্য দোয়া প্রার্থনা করি। ছাগল কুরবানির সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, আ’লীগ নেতা সাঈদ খান খোকন, সাহেব আলী, মুসুল্লি ফারুক হোসেন সহ দলীয় কর্মীবৃন্দ।

কোরবানির পর এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সহ ১৫ আগষ্টের নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ