বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জুলাই) কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ জাতীয় ফুটবল টু্র্নামেন্ট-২০২৩ এর সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।

বালকদের ১ম সেমিফাইনাল খেলায় খোরদো ৫-০ গোলে রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, ২য় সেমিফাইনালে জালালাবাদ ২-০ গোলে ধানঘোরাকে এবং বালিকাদের ১ম সেমিফাইনালে কাশিয়াডাঙ্গা ২-০ গোলে দক্ষিণ ধানদিয়াকে ও ২য় সেমিফাইনালে তুলসীডাঙ্গা ৪-০ গোলে লাঙ্গলঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
ফলে ফাইনালে বালকদের খেলায় জালালাবাদ বনাম খোরদো এবং বালিকাদের খেলায় তুলসীডাঙ্গা বনাম কাশিয়াডাঙ্গা মুখোমুখি হবে।
বৃহষ্পতিবার বিকাল ৪টায় একই মাঠে বালক ও বালিকাদের পৃথক ফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হবে।

খেলাগুলো পরিচালনা করেন সাজেদুল করিম তপু, কামরুজ্জামান বাবু, রুহুল আমিন, সাইফুল ইসলাম, আসাদুল ইসলাম, মোমিনুর রহমান।
রেফারীদের সম্বনয়কারী ছিলেন শিক্ষক মাসউদ পারভেজ মিলন।
ধারাভাষ্যে ছিলেন প্রধান শিক্ষক আসাদুর রহমান সেন্টু, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, শিক্ষক আব্দুল ওহাব মামুন।

এদিকে সেমিফাইনাল খেলা উপভোগ করেন কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, ইউআরসি ইনস্ট্রাটকর নুর ইসলাম মৃধা, সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, হারুন অর রশিদ, আশেকুজ্জামান, রবি শঙ্কর দেওয়ান, মন্ডল মূধুসুদন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন, ফুটবল কোচ মাসউদুল ইসলাম মাসুদ, শিক্ষা অফিস সহকারী আজহারুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত