শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌরসভা বনাম দেয়াড়া ইউপি একাদশ

কলারোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পৌরসভা ও দেয়াড়া ইউপি একাদশ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।

মঙ্গলবার (১৩ জুন) বিকাল ৪ টায় ১ম সেমি ফাইনালে মুখোমুখি হয় কলারোয়া পৌরসভা বনাম যুগীখালী ইউনিয়ন। নির্ধারিত সময়ে ১-১ গোলে অমিংমাসিত থাকায় ট্রাইবেকারে ৪-৩ গোলে কলারোয়া পৌরসভা জয়লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। ২য় সেমি ফাইনালে মুখোমুখি হয় কেরালকাতা ইউনিয়ন পরিষদ বনাম দেয়াড়া ইউনিয়ন পরিষদ। খেলায় দেয়াড়া ৩-১ গোলে কেরালকাতা ইউনিয়ন পরিষদ কে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

একই মাঠে বুধবার বিকাল ৪ টায় আকর্ষনীয় ফাইনাল খেলায় প্রতিদ্বন্দীতা করবে পৌরসভা একাদশ বনাম দেয়াড়া ইউপি ফুটবল একাদশ।

খেলায় মেডিকেল টিমের দায়িত্ব পালন করেন সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রনজিৎ হালদার।

খেলা দুটি পরিচালনা করেন ফারুক হোসেন স্বপন, মাসউদ পারভেজ মিলন, রাশেদুজ্জামান রাশেদ , মোশাররফ হোসেন।

ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, মাস্টার শেথ শাহাজাহান আলী শাহীন ও সাংবাদিক জাহাঙ্গীর হোসেন।

মাঠে উপস্থিত থেকে খেলাগুলি উপভোগ করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুর, কপাই সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, ক্রীড়া সংগঠক আ: রহিম বাবু, ইউপি চেয়ারম্যান যথাক্রমে রবিউল হাসান, মাহবুবুর রহমান মফে, স,ম, মোরশেদ আলী, বি,আর,ডি,বি অফিসার এ,এস,এম সোহেল, আইসিটি সহকারী প্রোগ্রামার মোতাহার হেসেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ন করিম, পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, ক্রীড়া ব্যক্তিত্ব রেজাউল করিম লাভলু, মসউদুল ইসলাম, নাজমুল হাসনাঈন মিলনসহ অসংখ্য ক্রীড়া প্রেমী দর্শকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত