বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় সরকারি হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা নির্বাহী একাদশ বনাম সূধি একদাশের মধ্যে প্রীতি ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে নির্বাহী একাদশ ৪-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতয়ার্ধে সূধী একাদশ পর পর ৩টি গোল করে প্রতিপক্ষকে চাপের মুখে ফেলে। পরে ইউএনও একাদশ আবারও ২টি গোল করে জয়ের জন্য কিছুটা হালকা হলেও সূধি একাদশ নির্ধারিত সময়ের মধ্যে আরও ১টি গোল করায় শেষ পর্যন্ত নির্বাহী অফিসার একাদশ ৬-৪ গোলে জয়লাভ করে।

উপজেলা নির্বাহী একাদশ দলের অধিনায়কত্ব করেন ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী।
সূধি একাদশ দলের অধিনায়কত্ব করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

উপজেলা প্রশাসনের পক্ষে খেলায় অংশগ্রহন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সিনিয়ির মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা অমল কৃষ্ণ সরকার, সমাজসেবা কর্মকর্তা নূরে আলম নাহিদ, পল্লী বিদ্যুতের ডিজিএম নূরুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, সহকারী আইসিটি প্রোগ্রামার মোতাহার হোসেন, পৌর সভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন।
সূধি একাদশে অংশগ্রহন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ, প্রাক্তন ফুটবলার আবুল হাসান, দিলীপ ঘোষ, ইমরান হোসেন, সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, কাউন্সিলর জিএম শফিকুল ইসলাম, ইমরুল হোসন, নিয়াজ খাঁন, সাঈদ আলী, সুভাষ চন্দ্র সহ পরিবর্তীত খেলোয়াড়বৃন্দ।

খেলাটি পরিচালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুর রহিম বাবু, মিয়া ফারুক হোসেন স্বপন ও সাইফুল ইসলম।

ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন ও মাস্টার আব্দুল ওহাব মামুন।

খেলাটি উপভোগ করেন সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, ক্রীড়া ব্যক্তিত্ব কপাই সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ সহ অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে মহান বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষদেরকে বিজয়ের শুভেচ্ছা জানান। তিনি খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ সাধন ও শরীর গঠনের উপর গুরুত্ব আরোপ করে আগামীতে এই মাঠে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট সহ বিভিন্ন ধরনের খেলাধূলার আয়োজনে আশাবাদ ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা