শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিনম্র শ্রদ্ধায় মহান ভাষা শহীদদের স্মরণ

কলারোয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস নানান কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

কর্মসূচির মধ্যে অমর একুশে’র প্রথম প্রহরে কলারোয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ।

শহীদ মিনারের বেদিতে একে একে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কলারোয়া উপজেলা পরিষদ ও
প্রশাসন, পৌর সভা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কলারোয়া থানা, আ.লীগ সহ বিভিন্ন রাজনৈতিক
দল ও অংগ দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। একুশের রাত ১২টা ১মিনিটের পর পরই ফুলে ফুলে ভরে যায় কলারোয়ার কেন্দ্রীয় শহীদ মিনারটি।

উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস, সহকারী কমিশনার(ভূমি) তাহমিনা সুলতানা নীলা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলি, পৌর সভার পক্ষে পৌর মেযর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানা প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, আ.লীগের পক্ষে উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষে প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক রুহুল আমিন, সমিতির সাধারন সম্পাদক মাস্টার মোস্তফা বাকী বিল্লাহ শাহী, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, গার্লস হাইস্কুলে পক্ষে প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, পাবলিক ইনস্টিটিউটের পক্ষে এ্যাড, শেখ কামাল রেজা, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, নিয়াজ খান, মডেল হাই স্কুলের পক্ষে প্রধান শিক্ষক রুহুল আমিন, মাস্টার মোস্তফা বাকী বিল্লাহ শাহী, প্রিমিয়ার ছাত্র সংঘের পক্ষে উপদেষ্টা শিক্ষক দীপক শেঠ, উপদেষ্টা প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভি, সাধারন সম্পাদক ইমদাদুল হক মিলন, কর্মকর্তা আজমল হোসেন বাবু, সম্মিলিত সামাজিক আন্দোলনের পক্ষে সভাপতি শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, কর্মকর্তা প্রভাষক আল কামুন, ইমদাদুল হক মিলন, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, মোর্তজা হাসান, সাংবাদিক সরদার জিল্লুর রহমান, জাহাঙ্গীর আলম লিটন, বেত্রাবতী হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল সহ প্রেস ক্লাব, রিপোটার্স ক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, পেষাজীবি সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পন করেন।

এ দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে প্রভাত ফেরি শেষে শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) তাহমিনা সুলতানা নীলা, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।

শেষে শিল্পকলা একাডেমির পরিচালনায় ক্ষুদে শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া ও শিল্পী শিলা রানী হালদার

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল