বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিনা সরিষা-৯ চাষে কৃষক সমাবেশ ও মাঠ দিবস

কলারোয়ায় মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন সরিষার জাত “বিনাসরিষা-৯” এর প্রচারে পৌরসভাধীন তুলশিডাঙ্গা মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রের সাতক্ষীরা বাস্তবায়নে বুধবার(২৫ জানুয়ারী) বিকালে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ময়মনসিংহ (বিনা) মহাপরিচালক ড.মির্জা মোফাজ্জল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, ময়মনসিংহ (বিনা) উদ্ভিদ প্রজনন বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.রেজা মোহাম্মাদ ইমন, বিনা সাতক্ষীরার উপকেন্দ্র এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. বাবুল আকতার।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়ার স্বাগত বক্তব্য শেষে সমাবেশে অতিথি হিসাবে আন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন, কৃষক জাকির হোসেন,উপজেলা সহকারী কৃষি অফিসার আবির হোসেন, হাফেজ তরিকুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন, জুলফিকার আলী, আরিফুল হক চৌধুরী, সরদার জিল্লু, রাজু রায়হান সহ ৮০ জন কৃষক ও কৃষাণী।

বক্তারা, সরিষার ৩টি উন্নত জাত বিনা সরিষা-৮, বিনা সরিষা-৯ ও বিনা সরিষা-১০ চাষাবাদে আশানুরুপ ফলনের বিভিন্ন দিকে তুলে ধরে কৃষকদের উৎসাহিত করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান