রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা

কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ১২ টায় পৌর সদরের বাজারে আকষ্মিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস।

পবিত্র মাহে রমজানে পৌর সদরের বাজার মনিটরিংকালে ভাগ্যকুল মিস্টান্ন ভান্ডারে অপরিস্কার-অপরিচ্ছন্ন সহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী শিব প্রসাদ ঘোষকে ৫ হাজার টাকা ও কলা ব্যবসায়ী মাজেদুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালতকে সহায়তা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সোহেল রানা, বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আ’লীগ নেতা আলিমুর রহমান, পুলিশ কর্মকর্তা এসআই সেলিম, বেঞ্চ সহকারী বেনজির হোসেন সহ সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস পৌর সদরের ফল, শাক সবজি, মাছ, মাংস, মুদি দোকান সহ বিভিন্ন দোকান মনিটরিং করে বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে, ক্রেতারা বা ভোক্তারা যাতে হয়রানির শিকার না হয়, মানসম্মত পণ্য যাতে বিক্রি করে, দ্রব্যে যাতে কোন ভেজাল মিশ্রিত না করে, মূল্য সামগ্রীর দাম দোকানে টাঙ্গিয়ে রাখা,ভেজাল কোন জিনিসের দাম ও ওজনে যাতে ক্রেতারা প্রতারিত না হয় সেজন্য নিয়মিতভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। তিনি আরো বলেন, রমজান মাসের পরও বাজার মনিটরিং এ ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা