সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মহিলা আইটি সার্ভিস প্রোভাইডার বিষয়ক প্রশিক্ষণের সময়-সূচি প্রকাশ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক হার পাওয়ার প্রকল্পের আওতায় মহিলা আইটি সার্ভিস প্রোভাইডার (Women IT service provider) কোর্চের প্রশিক্ষনার্থী বাছাইকল্পে লিখিত ও মৌখিক পরীক্ষার সময়- সূচি প্রকাশ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হার পাওয়ার প্রকল্পের মহিলা আইটি সার্ভিস প্রোভাইডার কোর্সে প্রশিক্ষণ গ্রহনের জন্য অনলাইনে আবেদনকারীদের আগামী ১৩ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় সরকারী জি,কে,এম পাইলট হাইস্কুলে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ১৪ অক্টোবর শনিবার সকাল ১০ টায় একই ভ্যেনুতে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল পরীক্ষার্থীদের সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুলে নিদৃষ্ট দিনে সকাল সাড়ে ৯ টার মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
পরীক্ষার দিন সকল আবেদনকারীকে আবেদনের কপি, জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধনের সনদ, এস,এস,সি পরীক্ষার সনদ/মার্কশিটের ফটোকপি সাথে আনতে বলা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নোটিশ বোর্ড, www.kalaroa.satkhira.gov.bd ওয়েবসাইটে ও উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুকে এবং উপজেলা প্রশাসন কলারোয়া, সাতক্ষীরা ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলে জানা যায়। উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও প্রশিক্ষণ বাছাই ও মনিটরিং কমিটির সভাপতি মো: রিফাতুল ইসলাম গত ৮ অক্টোবর-০৫.৪৪.৮৭৪৩.০০০.৯৯.০৫.২৩-১৩৫৩ স্মারকে উপরোক্ত বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল