বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা 

 কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কলারোয়া সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুলে এ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আনোয়ারুজ্জামান, উপাধ্যক্ষ মো. আতিয়ার রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন সভার সমন্বয়ক ভেন্যু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুর রব। মাসিক সমন্বয় সভায় উপজেলাব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক কর্ম পরিকল্পনা, স্কাউট দল গঠন, ইনহাউজ ট্রেনিং, অফিস সহকারীদের ২দিনের প্রশিক্ষণ, নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নসহ শিক্ষা প্রতিষ্ঠানের নানাবিধ সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস,  কলারোয়া পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমানসহ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
সভায় পরবর্তী মাসিক সমন্বয় সভার ভেন্যু নির্ধারণ করা হয় উপজেলার বিবিআরএনএস হাইস্কুল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব