রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় রক্তের বন্ধন এর উদ্বুদ্ধকরণ সভা ও নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় রক্তের বন্ধন নামের রক্তদাতা সেবামূলক প্রতিষ্ঠানের এক বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটির সভাপতি হয়েছেন আসাদুজ্জামান লাল্টু, সাধারণ সম্পাদক মিকাঈল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাধন দাশ ও প্রচার সম্পাদক জাকির হোসেন।

এ উপলক্ষে শনিবার বেলা ১২ টায় কলারোয়া পলাশ সিনেমা হল মার্কেট চত্বরে কলারোয়া রক্তের বন্ধন এর কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘এক ব্যাগ রক্ত, একটি নতুন জীবনের গল্প’- এই স্লোগান সামনে নিয়ে হওয়া উদ্বুদ্ধকরণ সভায় রক্তের বন্ধন এর উপদেষ্টা কলারোয়া সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ সাজ্জাদের সভাপতিত্বে ও শেখ ইউসুফ আলির সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহিদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান, কপোতাক্ষ ব্লাড ফাউন্ডেশন এর চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব, কাজীরহাট ব্লাড ব্যাংকের জিএম মুন্না, কলারোয়া ব্লাড ব্যাংক এ্যাসোসিয়েশনের সভাপতি ফারহান আল ফারুক, মানবতার কল্যাণ ফাউন্ডেশনের ইমরান আফ্রিদি, বন্ধু ব্লাড ফাউন্ডেশনের শফিকুল ইসলাম, সেবার সদস্য সচিব মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক শিক্ষক আবদুল ওহাব মামুন, আহবায়ক শেখ শাহাজাহান আলী শাহিন, প্রচেষ্টা ব্লাড ব্যাংকের মোরসালিন, বজ্রবাকসা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি ফারহান আল ফারুক, মানবিক ফাউন্ডেশনের কাজী হাসিবুল হোসেনসহ বিভিন্ন রক্তদাতা প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

স্বেচ্ছায় রক্তদান ও মানবিক কাজ করার প্রত্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবার আশাবাদ ব্যাক্ত করেন বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত