বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পন ও আলোচনা সভা

কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২২’ পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর দিবসটি পালনে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পন, বিশেষ আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের পক্ষ থেকে ইউএনও রুলী বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, থানা প্রশাসনের পক্ষে ওসি নাসির উদ্দীন মৃধা, পৌর সভার পক্ষে মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সরকারি পাইলট হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক আঃ রব, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, বঙ্গবন্ধু মহিলা কলেজ থেকে অধ্যক্ষ মাহাবুবর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

সভায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমান, ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীনাদ্র নাথ মন্ডল, উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম রোকনুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত) বাবুল আক্তার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, সিভিল ডিফেন্স কর্মকর্তা অপু বিশ্বাস, উপজেলা আইসিটি ‘র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুভ্রাংশু শেখর দাস, সহকারী অধ্যাপক আবুল খায়ের, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মমতাজ পারভিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধিবৃন্দ।

সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনারের পাদদেশে শহীদদের স্মরনে হাজার মোমবাতি প্রজ্জ্বলনের ব্যবস্থা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত