সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জ্বলন

কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জ্বলন
সনদার জিল্লুর: কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়ার কেন্দ্রীয় শহীদ মিনার ও  মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে বুদ্ধিজীবীদের স্মৃতিচারণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। সন্ধ্যায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়,  সহকারী কমিশনার(ভূমি) রিফাতুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলি, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু,  উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, কলারোয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার হুমায়ুন কবির,  কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ  শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সাহিত্যওপ্রচার সম্পাদক সরদার জিল্লুর রহমান, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, দেলোয়ার হোসেন,  শিশু ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক ইমদাদুল হক, শিক্ষক উৎপল কুমার সাহা,  ইউএনও অফিসের এম এ মান্নান, বেনজির হোসেন,  সাদ্দাম হোসেনসহ নানা পেশার মানুষ।
এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পমার‌্য অর্পণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু