রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সড়ক দুর্ঘটনা

কলারোয়ায় নিজের গাড়ির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু, আহত ১

দেলোয়ার হোসেন, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় বাইসাইকেল আরোহীকে সাইট দিতে গিয়ে ইট ভাঙ্গা মেশিন গাড়ির চালক শাবুর আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত ও ওবায়দুল ইসলাম (২৮) আহত হয়েছেন।

বুধবার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে পৌর সদরের খাদ্য গুদাম মোড় এলাকায় যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির ইট ভাঙ্গা মেশিন গাড়িটি বাইসাইকেল আরোহী এক স্কুলপড়ুয়া ছাত্রকে সাইট দিতে গিয়ে রাস্তার পাশে চাকা নেমে একটি ইটের উপরে চাকা পড়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাল্টে যায়। সেসময় চালক গাড়ির নিচে চাপা পড়লে মাথা থেতলে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত শাবুর আলী আলী ওই ইট ভাঙ্গা মেশিন গাড়ির ড্রাইভার ছিলেন। তিনি পার্শ্ববর্তী যশোর জেলার শার্শা উপজেলার দাউদখালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে। দুর্ঘটনায় আহতে ওবায়দুল ইসলামের বাড়ি একই উপজেলার রুদ্রপুরে।

নিহতের চাচাতো ভাই জানান, প্রতিদিনের ন্যায় আজকেও কাজের উদ্দেশ্য বাড়ি তারা থেকে বের হয়ে কলারোয়ার ওফাপুরে যাচ্ছিলেন। প্রতিমধ্যে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। নিহত শাবুর আলী দুইটি কন্যা সন্তানের পিতা ছিলেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন