বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সনাতনীদের বাড়িতে ও মন্দিরে সরস্বতী পুজা অনুষ্ঠিত

কলারোয়ায় সনাতনীদের বাড়িতে ও মন্দিরে চলছে সরস্বতী দেবীর পুজার প্রস্তুতি। ভক্ত ও শিক্ষার্থীদের মাঝে দেখা গিয়েছে ব্যস্ততা, সরস্বতী দেবীর পায়ে অর্ঘ নিবেদনের জন্য। বিদ্যা ও মঙ্গল লাভের আশায় তাই বিদ্যার্থী ও ভক্তরা মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবীর পায়ে অর্ঘ নিবেদন করবেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে সনাতন সম্প্রদায়ের বাড়িতে ও মন্দিরে দেখা গিয়েছে সরস্বতী পুজার আয়োজনের তোড়জোড়। সারাদিন ধরে পর্যায়ক্রমে বাড়ি ও মন্দিরের পুজা অর্চনা করবেন পুরোহিত মহাশয়। সরস্বতী দেবীর আরাদ্ধেয় মন্ত্র উচ্চারণ, ফুল, তুলসি পাতা, বেলপাতা, ফল, মিষ্টি দেবীকে উৎসর্গের মাধ্যমে দেবীকে তুষ্ট করবেন। আর তারই ধারাবাহিকতায় কলারোয়ায় সনাতনীদের বাড়িতে ও মন্দিরে পুজা অনুষ্ঠিত হচ্ছে।

কলারোয়ার জয়নগরে বিভিন্ন মন্দির ও বাড়ি ঘুরে দেখাগেছে, আচার ও রীতি মেনে উৎসব মুখর পরিবেশে সরস্বতী পুজা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা বিদ্যালাভের আশায় সরস্বতী দেবীর চরণে বই ও দোয়াত কালি রেখেছে।

পুরোহিত দুলাল চক্রবর্ত্তী জানিয়েছেন, সরস্বতীকে বিদ্যার দেবী হিসেবে আরাধনা করা হয় তাই এ পুজার আরাধনায় শিক্ষার্থীদের আগ্রহ বেশি দেখা যায়। তিনি আরও জানান, ভক্তরা ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা সকাল থেকে উপবাস থেকে পুজা শুরুর এক পর্যায়ে অঞ্জলির মধ্যদিয়ে দেবীর আরাধনা করে দেবীর পায়ে পুস্প অর্পন করে মনের আকুতি জানিয়ে প্রসাদ গ্রহনের মাধ্যমে উপবাস ভঙ্গ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান