বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সরস্বতী পূজাকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে প্রতিমা শিল্পীদের

সরস্বতী বিদ্যার দেবী তাই স্কুল-কলেজ পড়ুয়া সনাতন সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা সরস্বতী দেবীর আরাধনা করে থাকে। পূজার দিনে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা দেবীর পায়ের কাছে বই নিবেদন করেন, যাতে দেবী তুষ্ট হয়ে বিদ্যা দান করে থাকে। তারি ধারাবাহিকতায় প্রায় অধিকাংশ বাড়িতেই লক্ষ্য করা যায় সরস্বতী মায়ের পূজা। বিশেষ করে যে বাড়িতে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী থাকে সে বাড়িতে এবং মন্দিরে এলাকাভিত্তিক সকল ছাত্র-ছাত্রীদের উদ্যোগে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।

তাই আসন্ন সরস্বতী পূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে কলারোয়ার প্রতিমাশিল্পীরা। বাড়িতে পাড়া-মহল্লায় প্রায় প্রতিটি স্থানেই সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এই সকল প্রতিমার চাহিদা মেটাতে ব্যস্ততার মধ্য দিয়ে পার করছে প্রতিমা শিল্পীরা।

কলারোয়ার জয়নগর এলাকা ঘুরে একজন প্রতিমাশিল্পীরা সন্ধান পাওয়া গেছে, যিনি খুব সীমিত সংখ্যক প্রতিমা তৈরি করেছেন যা চাহিদার তুলনায় খুবই কম। জনবল ও অর্থের সংকট থাকায় স্বামী এবং স্ত্রী দুইজনে প্রতিমা তৈরি করছেন, এমনি ছবি উঠে এসেছেন কলারোয়া নিউজের ক্যামেরায়।

জয়নগরের প্রতিমা শিল্পী দুলাল চক্রবর্তী ও তার স্ত্রী ঊষা চক্রবর্তী দুইজনে প্রতিমা তৈরীতে মহাব্যস্ত। মনের মাধুরী মিশিয়ে নিমিত্ত চিত্তে প্রতিমাতে মাটির প্রলেপ দিচ্ছেন এই প্রতিমা শিল্পী। মাটির প্রলেপ দেওয়া শেষ হলে শুকিয়ে গেলে শুরু হবে রঙ তুলীর আঁচড়। রং তুলির আঁচড়ে মাটির প্রতিমায় জীবন্ত দেবীর রূপ স্থাপন করবেন। দেখলে মনে হবে সরস্বতী দেবী স্বয়ং দাঁড়িয়ে আছেন ভক্তের সামনে।

প্রতিমা শিল্পী ঊষা চক্রবর্তী জানিয়েছেন, স্বামীর দুর্দশা গোছাতে প্রতিনিয়ত স্বামীকে সাহায্য করে যান তিনি। প্রতিমা তৈরি থেকে শুরু করে সাংসারিক নানা কাজে তিনি স্বামীর পাশে থেকে সাহায্য করেন। তিনি আরও জানিয়েছেন স্বামী দুলাল চক্রবর্তীর মাঠে ৪ কাঠা ফসলি জমি রয়েছে, তা থেকে যে ফসল পান তা দিয়ে বছরের খোরাক মেটানোর দুরূহ ব্যাপার হয়ে ওঠে। তাই বিকল্প আয়ের উৎস হিসেবে বেছে নিয়েছেন প্রতিমা তৈরীর কাজ। সারাবছর বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি করেন এবং স্বামী পুরোহিতের কাজ করে যা পেয়ে থাকেন তা দিয়ে অতি কষ্টের সংসার চালিয়ে নিচ্ছেন কোনভাবে দুজনের সংসার।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!