বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাধারণ জনগণের সাথে পুলিশের মতবিনিমিয় সভা

নিজস্ব প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা সমুন্নত রাখা ও ‘হ্যা’ ভোটে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় বিট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সাধারণ জনগণের সাথে সাতক্ষীরা জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বুধবার (৭ জানুয়ারী ২০২৬) বিকেলে উপজেলার কাজিরহাট হাইস্কুল মোড়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল পিপিএম।
তিনি বলেন, ‘কেউ আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে। নির্ভয়ে ও নির্বিঘেœ ভোট কেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’
এসময় তিনি গণতন্ত্রের স্থায়ী রূপ প্রতিষ্ঠায় আসন্ন গণভোটে ‘হ্যা’ ভোট দেয়ার গুরুত্বারোপ করেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস)সহ সাতক্ষীরা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, বিএনপি নেতা মাহফুজার রহমান খাঁন চৌধুরী, জহুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আমানুল্লাহ আমান, সরদার মুনছুর, নজরুল ইসলাম, জামায়াত নেতা আবু তালেব সরদার, হুমায়ুন কবিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সাধারণ জনসাধারণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু