রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিনিয়র সাংবাদিক আ.হামিদের ইন্তেকাল, দাফন সস্পন্ন

শেখ জিল্লু, কামরুল হাসান ও মোস্তফা হোসেন বাবলু: দৈনিক ইনকিলাবের কলারোয়া সংবাদদাতা, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট আব্দুল হামিদ (৭০) শনিবার সকাল ৮টার দিকে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। শনিবার সকালে বেশি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল নেয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার দুপুর ২টায় সোনাবাড়িয়ায় মরহুম সাংবাদিক আব্দুল হামিদের বাড়ির পার্শ্ববর্তী আমবাগানে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজ পূর্ব আলোচনায় বক্তব্য দেন বিএনপির প্রকাশনা সম্পাদক, তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আ. রশিদ মিয়া, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান এসএম সহিদুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমির গোলাম কবির, বিএনপি নেতা আব্দুল হামিদ, কলারোয়া থানা মসজিদের খতিব প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী, মরহুমের ছোটভাই শিক্ষক আব্দুল আজিজ বাবু।

প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের পরিচালনায় জানাজাপূর্ব আলোচনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, বিএনপি নেতা উপজেলা যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সহ.সভাপতি আখলাকুর রহমান শেলী, সাংবাদিক সাইফুল্যাহ আজাদ, এস এম জাকির হোসেন, খোরশেদ আলম, আব্দুল আলিম, শিক্ষক সালাহউদ্দিন, স্থানীয় যুবদল নেতা মোখলেছুর রহমান, মিলন, তাহেরুল ইসলাম, সাহাঙ্গীর, রাজু, খোরশেদ, হাফিজুল ইসলাম প্রমুখ।

জানাজা নামাজ পরিচালনা করেন শিক্ষক মাওলানা জসীম উদ্দিন।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

আব্দুল হামিদ উপজেলার সোনাবাড়িয়া গ্রামের আব্দুর রহমান সরদারের ছেলে। তিনি আশির দশক থেকে সাংবাদিকতার পাশাপাশি হোমিওপ্যাথিক গ্রাম্য চিকিৎসকের পেশায় যুক্ত ছিলেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিকস, কিডনি, হার্টের মত জটিল রোগে ভুগছিলেন।

তার মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে। কলারোয়া প্রেসক্লাব, কলারোয়া রিপোর্টার্স, কলারোয়া নিউজ পরিবারের পক্ষ থেকে সাংবাদিক আব্দুল হামিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল