সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবান পপুলেশনস (Water & Sanitation for Urban Populations—WSUP Bangladesh)-এর উদ্যোগে এবং কলারোয়া পৌরসভার সহযোগিতায় কলারোয়া সরকারি জি.কে.এম.কে. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সুপেয় পানির পয়েন্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে পৌরসভার কর্মকর্তাদের অংশগ্রহণে ডিজিটাল পানির বিলিং ব্যবস্থা বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরিফুল ইসলাম। পানির পয়েন্ট উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং WSUP Bangladesh-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আরিফুল ইসলাম, সুপেয় পানির সংরক্ষণ, অপচয় রোধ ও সুষ্ঠু ব্যবহারের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে শিক্ষক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে সুপেয় পানির গুরুত্ব, পানি অপচয় রোধ এবং পানির সঠিক ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে শিক্ষকদের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পরবর্তীতে উন্নয়ন পরিষদ হলরুমে কলারোয়া পৌরসভার কর্মকর্তাদের অংশগ্রহণে ডিজিটাল পানির বিলিং ব্যবস্থা বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে মাস্কেটিয়ার্স আইডিয়া লিমিটেড এবং WSUP Bangladesh-এর প্রতিনিধিরা ডিজিটাল বিলিং সফটওয়্যারের বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে পৌর নির্বাহী কর্মকর্তা, পৌরসভার সহকারী প্রকৌশলী, এনআরবিসি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ সফটওয়্যারের বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন। এ সময় পৌরসভার সহকারী প্রকৌশলী জনাব মোঃ শহিদুল ইসলাম বলেন, “কলারোয়া পৌরসভায় অনলাইন বিলিং ব্যবস্থা চালু হলে নাগরিকদের ভোগান্তি কমবে এবং নির্ধারিত সময়ে পানির বিল আদায় সহজ হবে। পাশাপাশি ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে বিল সংরক্ষণ ও ব্যবস্থাপনা আরও সহজ হবে এবং কাগজের বিল হারিয়ে যাওয়ার মতো সমস্যাও কমে আসবে।”
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে পৌর নির্বাহী কর্মকর্তা জনাব তুষার কান্তি দাস বলেন “ডিজিটাল পানির বিলিং ব্যবস্থা বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদানের জন্য WSUP Bangladesh-কে ধন্যবাদ। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে WSUP Bangladesh-এর সঙ্গে কলারোয়া পৌরসভার সহযোগিতা অব্যাহত রাখা হবে।“
পরিশেষে সুপেয় পানির প্রাপ্যতা বৃদ্ধি, পানি ব্যবহারে জনসচেতনতা তৈরি এবং পৌরসভার পানি সরবরাহ ও বিলিং ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও নাগরিকবান্ধব করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু