মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্ত্রীর দায়ের কোপে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন স্বামী

কলারোয়ায় রঘুনাথপুরে স্ত্রীর দায়ের কোপে স্বামী আহত হয়ে আশংকাজনক ভাবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ফারুকের শ্বাশুড়ি জাহানারা খাতুনকে পুলিশ আটক করেছে।

ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলা কাজীরহাট বাজার সংলগ্ন হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। স্থানীয়রা জানায়, রঘুনাথপুরের তরকারি ব্যবসায়ী কৃষক ফারুক হোসেন(৪৫) দীর্ঘদিন পারিবারিক অশান্তিতে ভুগছিলেন।

বৃহস্পতিবার সকালে অশান্তির এক পর্যায়ে ফারুকের স্ত্রী মাহমুদা খাতুন বাড়িতে রাখা ধারালো দায়ের( দেশিয় অস্ত্র) কোপে স্বামীকে এলোপাতাড়ি আঘাত করায় সে মারাত্মক ভাবে আহত হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা মাথায়, ঘাড়ে, মুখমন্ডলে আঘাতপ্রাপ্ত ফারুককে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।

এই ব্যাপারে ঘটনাস্থলে থাকা আহত ফারুকের শ্বাশুড়ি জাহানারা খাতুন (৬৫) কে পুলিশ আটক করে। আঘাপ্রাপ্ত ফারুকের স্ত্রী মাহমুদা খাতুন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানা যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ফারুকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু