বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাঃ লেখা ও হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন- ২১ মহান জাতীয় সংসদে পাশ করার দাবিতে সাতক্ষীরার কলারোয়ায় এক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) বেলা ১১ টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরালের সম্মুখে ঐ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচীতে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক – মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় নিজেদের জীবনকে বাজী রেখে দেশের প্রায় ২৫০০ বিএইচএমএস, ৪০০০০ ডিএইচএমএস চিকিৎসক সহ সারা দেশের হাজার হাজার হোমিওপ্যাথিক চিকিৎসক সার্বিক চিকিৎসা সেবা দিয়ে গেছেন। ঐ মানববন্ধনে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসকদের হয়রানি বন্ধ সহ ইতিমধ্যে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল বোর্ড প্রণীত ও মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রী পরিষদের সভায় পাশকৃত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন মহান সংসদে উত্থাপন ও আইন হিসেবে পাশ করার জোর দাবি জানান।

এ সময় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যানারে বক্তব্য রাখেন, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর , কলেজের প্রভাষকদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ আবু জাফর সাদিক। হোমিওপ্যাথিক চিকিৎসক পেশাজীবি সংগঠনের ব্যানারে বক্তব্য রাখেন চিকিৎসক ডাঃ শেখ আবু সাঈদ, ডাঃ কামরুল ইসলাম, ডাঃ মোশাররফ হোসেন, ডাঃ সুদর্শন হৌড়, ডাঃ সৈয়দ মেরাজ উদ্দীন, ডাঃ সিরাজুল হক খান প্রমুখ। হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠনের ব্যানারে বক্তব্য রাখেন তরুন হোমিওপ্যাথিক চিকিৎসক ও সংবাদকর্মী ডাঃ শফিকুর রহমান, ডাঃ আলমগীর হোসেন, রহিমা আক্তার ময়না, ডাঃ আয়েশা খাতুন প্রমুখ।

এ সময় স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ সূধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচীর শেষে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দের সাক্ষর সহ মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত