বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ২ কেজি গাঁজাসহ আওয়ামীলীগ নেতা গ্রেফতার

সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আনসার আলী (৫০) ২ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

রোববার (১২ মার্চ) বেলা ১টায় হেলাতলা মাঠপাড়া নামক স্থান থেকে তাকে গাঁজা সহ গ্রেফতার করা হয়।

তিনি কলারোয়া উপজেলার হেলাতলা এলাকার মৃত ফজার আলীর ছেলে।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান সন্ধ্যা ৭টায় এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আনসার আলী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা কেনাবেচা করার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের সদস্যরা।

ওসি বাবলুর রহমান আরো জানান, গ্রেফতার ওই আওয়ামী লীগ নেতাকে কলারোয়া থানায় হস্তান্তরের পর মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, তার বিপক্ষে আনসার আলী গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়েছেন। সর্বসাকুল্যে তিনি ১১০০ ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা