বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৪০ উর্দ্ধো সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ

কলারোয়ায় ৪০ উর্দ্ধো সাবেক ফুটবলারদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত ওই খেলায় কলারোয়া সোনালী অতীত ও খুলনার বের্টানস ক্লাব পরষ্পর মুখোমুখি হয়। খেলা ২-২ গোলে ড্র থাকে।

খেলার প্রথমার্ধের ৯মিনিটে কলারোয়া সোনালী অতীত ফুটবল একাদশের ৯নম্বর জার্সিধারী খেলোয়াড় অপু গোল করে দলকে এগিয়ে নেন। ১৬মিনিটে কলারোয়ার সেই ৯নম্বর জার্সিধারী খেলোয়াড় অপু নিজের এবং দলের দ্বিতীয় গোল করে ব্যাবধান বাড়ান। ২১মিনিটে খুলনা বের্টানস ক্লাবের সাবেক জাতীয় দলের ৮নম্বর জার্সিধারী খেলোয়াড় সাইফুল্লাহ গোল করে ব্যাবধান কমিয়ে মধ্য বিরতিতে যান।

দ্বিতীয়ার্ধের ১১মিনিটে খুলনা বের্টানস ক্লাবের ১১নম্বর জার্সিধারী খেলোয়াড় মকবুল গোল করে দলকে সমতায় ফেরান। রেফারি শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ওই ২-২গোলেই খেলাটি অমিমাংসিত থাকে।

খেলাটি পরিচালনা করেন মোশারাফ হোসেন। তাকে সহযোগিতা করেন সাজু হালদার ও কামরুজ্জামান বাবু।

ধারাবিবরণীতে ছিলেন প্রাভাষক রফিকুল ইসলাম, শেখ শাহজাহান আলী শাহিন ও রুস্তুম আলী।

বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কপাই সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, কলারোয়া ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, আলহাজ্ব আবদুর রহিম বাবু, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, ফুটবলার সায়েদ আলী, সাহেব আলী, খালিদ, আশিক, ক্রিড়াপ্রেমি সাজেদুল করিম তপু, মনি প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব