রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৫১৩ জন কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা প্রদান

সাতক্ষীরার কলারোয়া উপজেলা ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রিমিয়ার ছাত্রসংঘের উদ্যোগে ৫১৩ জন এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় সদ্য প্রাপ্ত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

(১৮ই ফেব্রুয়ারি) শনিবার সকাল সাড়ে ১০টায় সরকারি জিকেএমকে পাইলট হাই স্কুল মাঠে এ কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও সম্মাননা ক্রেসট প্রদান করা হয়।

অনুষ্ঠানে  বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তালা-কলারোয়া মাননীয় সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ (এমপি)।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিক্ষাগুরু সাবেক অধ্যক্ষ আবু নসর, সাবেক অধ্যক্ষ এম এ ফারুক, জাফর উল্লাহ কাজল কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক ঢাকা বিভাগ, ডাক্তার মনোয়ার হোসেন ক্যান্সর বিশেষজ্ঞ খুলনা মেডিকেল কলেজ,  মীর আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা, নাসির উদ্দিন মৃধা (থানা ভারপ্রাপ্ত) কর্মকর্তা কলারোয়া।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ছাত্র সংঘ প্রধান উপদেষ্টা এস এম আলতাফ হোসেন লাল্টু।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রেজাউল ইসলাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার, আসাদুজ্জামান মিলন আল আর ফা ব্যাংক ভাইস চেয়ারম্যান, আসাদুজ্জামান চান্দু বাংলাদেশ ব্র্যাক ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, বদরুজ্জামান বিপ্লব প্রধান শিক্ষক, ডাক্তার রাসেদুজ্জামান আবাসিক মেডিকেল অফিসার সাতক্ষীরা মেডিকেল কলেজ, রাসেদুজ্জামান কামরুল প্রধান শিক্ষক, বিশিষ্ট সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, ডাক্তার শফিকুল ইসলাম আবাসিক মেডিকেল অফিসার প্রমুখ।

এ সময় আর ও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আফজাল হোসেন ফুয়াদ অভি ও সম্পাদক ইমরান হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত কলারোয়া উপজেলা কৃতি সন্তানগণ যারা বাংলাদেশের বিভিন্ন স্থানে দেশে সেবার কাজে নিয়োজিত গুরুত্বপূর্ণ দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীরা সুশীল সমাজের লোক সুধীজন সাংবাদিকবৃন্দ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা