শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কাকডাঙ্গা মাদ্রাসার অধ্যক্ষের ইন্তেকাল

কলারোয়ার কাডডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল(৫৩) বছর।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ জোহর তার নিজ কর্মস্থল কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসা প্রাঙ্গণে মাওলানা রফিকুল ইসলামের সহকর্মী মাওলানা আব্দুস সবুরের ইমামতিতে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ মাওলানা রফিউদ্দিন আনসারী, মাওলানা মফিজ উদ্দিন, মাওলানা এবিএম মহিউদ্দিন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ মিয়া, সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সানোয়ার হোসাইন, বাকসা-হঠাগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল হাসান, বোয়ালিয়া ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মাওলানা বদরুজ্জামান বাদল, বেগম খালেদা জিয়ার ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ বিন হাতেম, কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ, মাওলানা ওহিদুজ্জামান, প্রভাষক মাওলানা শামসুল আলম সহ শিক্ষকবৃন্দ ছাত্র-ছাত্রীবৃন্দ সহ অসংখ্য গুণাগ্রহী।

এরপর বাদ আছর মরহুমের নিজ গ্রাম সদর উপজেলার নারায়ণজোলে প্রভাষক দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় অতঃপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শিক্ষাজীবনে মাওলানা রফিকুল ইসলাম কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসারই ছাত্র ছিলেন অতঃপর তিনি ১৯৮৯ সালে ওই একই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগদান করেন। সর্বশেষ তিনি ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বর্তমান পর্যন্ত দায়িত্ব পালন করছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক