বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আজিজুর সভাপতি, জহুরুল সেক্রেটারি, মুত্তাকিন সাংগঠনিক

কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন বিএনপির সম্মেলন

রাসেল হোসেন: কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ আগস্ট ২০২৫) বিকেলে স্থানীয় কেরালকাতা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
এতে সভাপতি হয়েছেন আজিজুর রহমান, সাধারণ সম্পাদক হয়েছেন জহুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো.মুত্তাকিন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন, ষড়যন্ত্র এখনো চলমান, সেই ষড়যন্ত্র রুখতে হবে। ভালোকে ভালো, মন্দকে মন্দ আর কালোকে কালো বলার সাহসিকতা থাকতে হবে।

তিনি আরো বলেন, আগামি নির্বাচনে বিএনপি জয়ী হয়ে ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। তিনি ধানের শীষকে বিজয়ী করতে এখন থেকেই কাজ করতে সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদী বলেন, ভালো আচরণ-ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু ও রবিউল ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমীন খোকন, কৃষকদলের মনিরুজ্জামানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত