শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতা ইউপির উপনির্বাচনে প্রার্থী বাছাই

কলারোয়ার কেরালকাতা ইউপি নির্বাচনের প্রার্থী বাছাই করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্ব) বেলা ১১টার দিকে কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই বাছাই প্রক্রিয়া শুরু হয়।
বাছায় প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে তিনজন প্রার্থী এবং প্রার্থীর পক্ষে প্রস্তাবকারী ও সমর্থনকারী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া থানার এসআই রাজ কিশোর পাল,এএসআই বাবর ও নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সহকারী বৃন্দ।
প্রথমে নির্বাচন কর্মকর্তা আচরণবিধি পাঠ করে শুনান। পরবর্তীতে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেওয়া ৩ জন প্রার্থীর পক্ষে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও বাংলাদেশ ব্যাংকের পাঠানো ঋন খেলাফি নয় মর্মে প্রতিবেদন এবং এক জন প্রার্থী আরেক জন প্রার্থীর উপর কোন অভিযোগ না থাকার কারনে ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা। তিনি বলেন আজ থেকে এই তিনজন প্রার্থী আমার কাছে বৈধ বলে গন্য হলো।
আগামী ৩ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ৪ অক্টোবর প্রতীক বরাদ্দের দিন।
কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদারের মৃত্যুর কারণে এই ইউনিয়নের চেয়ারম্যানের পদটি শুন্য হলে বাংলাদেশ নির্বাচন কমিশন উপ নির্বাচনের জন্য তফসিল ঘোষনার করেন। সে অনুযায়ী আগামী ২০ অক্টোবর ইউনিয়নটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) নির্বাচনে অংশ গ্রহন না করার সিদ্ধান্তে অটল থাকায় আওয়ামী লীগের পক্ষে তিন জন প্রার্থী চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমা দেন কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর। আজ ২৬ সেপ্টেম্বর সেই তিন জন প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.মোরশেদ আলী ভিপি, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি প্রয়াত চেয়ারম্যান আব্দুল হামিদের ছোট ভাই আব্দুর রউফ, ও কেরালকাতা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক নিসার আলীর মনোনয়ন বৈধ ঘোষণা করলো নির্বাচন কর্মকর্তা।
আগামী ৪ অক্টোবর প্রতিক বরাদ্দের আগেই মো. মোরশেদ আলী ভিপি আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকা প্রতিকের টিকিট প্রাপ্ত হয়েছেন দলীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনা কর্তৃক।
বাকী দুজনের মধ্যে যদি আগামী ৩ অক্টোবর কেহ তাদের প্রার্থীতা প্রত্যাহার না করে তাহলে ৪ অক্টোবর তাদের প্রতিক অানুষ্ঠানিক ভাবে বরাদ্দ দেবে এমনটি জানিয়েছেন নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল