মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধানের শীষে ভোট দিয়ে দেশের উন্নয়ন-অগ্রগতি ত্বরান্বিত করুন : কলারোয়ার চন্দনপুরে সাবেক এমপি হাবিব

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম করে আসছে।

জীবন মানের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষে ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করুন। দেশকে উন্নয়ন ও অগ্রগতির শীর্ষে নিয়ে যান।

বৃহস্পতিবার বিকেলে কলারোয়ার চন্দনপুর হাইস্কুল ময়দানে চন্দনপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি বক্তব্যে এ কথাগুলো বলেন। বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গঠনের যে স্বপ্ন, তা বাস্তবায়ন করতে ধানের শীষে আপনার মূল্যবান ভোটটি প্রার্থনা করছি। আমরা বিশ্বাস করি, জননেতা তারেক রহমানের নির্দেশিত পথে এদেশের প্রতিটি নাগরিকের স্বপ্ন পূরণ হবে। কেবলমাত্র ধানের শীষই পারে দেশবাসীর সকল আশা-আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিতে।

চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনি জনসভায় ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব কলারোয়ার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর ভূমিকা উল্লেখ করে বলেন, আপনারা যদি আমাদের সুযোগ দেন তাহলে কলারোয়ায় স্টেডিয়াম, বাইপাস সড়ক নির্মাণসহ সকল ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে উন্নয়ন করতে চাই। বেকার সমস্যার সমাধানসহ কর্ম সংস্থানের ক্ষেত্র প্রশস্ত করতে চাই। সকল নাগরিকের শান্তি ও নিরাপত্তা রক্ষায় আপনাদের পাশে থাকতে চাই।

এ জনসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন ও শেখ আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, চন্দনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মগু, যুবদল নেতা আবু রায়হান, শফিউল আলম শফিসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

৩১ আগস্ট কলারোয়ায় ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত