সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগর বাজারে মেসার্স অনন্যা টেলিকমে চুরি

কলারোয়ার জয়নগর বাজারে মেসার্স অনন্যা টেলিকমে চুরি হয়েছে। গত কাল গভীর রাতে দোকানের টালি খুলে এ চুরি সংঘটিত করেছে চোর চক্র।

ঘটনাস্থল সরেজমিনে ঘুরে জানাগেছে, দোকানটি জয়নগর বাজারের খেঁয়া ঘাটের রাস্তার পাশে অবস্থিত। দোকানের পেছনের চালের টালি খুলে চোর ভেতরে প্রবেশ করে আনুমানি ২ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল চুরি করেছে।

চুরি হওয়া মালামালের বিবরণ থেকে জানা গেছে, ৪০ পিচ কিপ্যাড মোবাইল, সিম রেজিস্ট্রশনে ব্যাবহৃত ট্যাব ২টি, মোবাইল রিচার্জ কার্ড আনুমানিক ১লক্ষ টাকার মত, ৫ হাজার টাকার মত খুচরা পয়সা, টর্চলাইট সহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।

চোর চক্রের এক সদস্য ধানদিয়া চৌরাস্তা বাজার দিয়ে যাওয়ার সময় ভোর আনুমানি ৪টার সময় বাজারের মসজিদে নামাজ পড়তে আসা কয়েজন মুসল্লির নজরে পড়লে, তাকে দেখে সন্দেহ হলে তার হাতে থাকা বস্তা ও ব্যাগটি তল্লাসি করে মোবাইল ফোন ও ট্যাব দেখে তাকে নানা প্রশ্ন করলে চোর বিভ্রান্তিতে পড়ে কৌশল খাঁটিয়ে মালসামানা রেখে ঘটনাস্থল ত্যাগ করে।

সকালে চুরি হওয়া সেই মালামালে একাংশ উদ্ধার করে জয়নগর ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রওশন আলী খাঁ। তার মধ্যো ছিলো ১টি ট্যাব, ১৮ টি মোবাইল, ১টি চার্জার ও একটি স্ক্রুড্রাভার।

মেসার্স অনন্যা টেলিকমের প্রোপাইটর কৃষ্ণ পদ দাস জানিয়েছেন, প্রতিদিনের মত সকাল ৯ টার দিকে দোকানে আসেন তিনি, দোকানের সাটার খুলে দেখতে পান তার দোকানে চুরি হয়েছে। জানতে পেরে চিৎকার দিয়ে পাশ্ববর্তি চায়ের দোকানদার পলাস সরকারকে ডাকেন যে তার দোকানে চুরি হয়েছে, তিনিও এসে দেখেন ঘটনা সত্য। চুরির ঘটনায় এলাকায় চানচল্য ছড়িয়ে পড়েছে।

শুধু আজ দোকানে চুরি হয়েছে তাই নয় ইতিমধ্যো জয়নগর গ্রাম থেকে ৪টা মটর, ধানদিয়া মিশন থেকে একটি মটরভ্যান চুরি হয়েছে। নানা সময়ে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বক্কর শেখ। তিনি ঘটনাস্থল ঘুরে নানা আলামত সংগ্রহ করে কলারোয়া থানায় বিষয়টি জানান এবং চোর চক্রটি ধরার অভিযান চলমান থাকবে বলে জানান। সেই সাথে বাজারে প্রতিটি দোকানে লাইট ও নাইট গার্ডের ব্যাবস্থা জন্য বাজার কমিটিকে অবহিত করেন।

dav

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম