সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জালালাবাদ ইউনিয়নে কার্ডধারীদের মাঝে টিসিবি’র পণ্য সামগ্রী বিতরণ

দীপক শেঠ, (কলারোয়া): কলারোয়ায় ২ নং জালালাবাদ ইউনিয়নে দরিদ্র পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিতরণ করা হয়েছে।

শনিবার(১৯ আগষ্ট) সকাল ৯ টায় জালালাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে ওই টিসিবি’র পণ্য স্বল্পমূল্যে বিক্রয় করা হয়। টিসিবি’র পন্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশান। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আমিনুল ইসলাম, ইউপি সদস্য(মেম্বর) সাইফুল ইসলাম, মশিউর রহমান, সাংবাদিক আজমল হোসেন বাবু সহ অন্যান্য সদস্যবৃন্দ, সূধি ও উপকারভোগী পরিবারের সদসস্যবৃন্দ। জালালাবাদ ইউনিয়নের কার্ডধারী ৬৪০ দরিদ্র পরিবারের মাঝে ওই পণ্য বিতরণ করা হয়।

প্যাকেজজাত পণ্যের মধ্যে রয়েছে কার্ডপ্রতি ৫ কেজি চাউল( ৩০ টাকা কেজি), ২ কেজি মুশুরের ডাল( প্রতি কেজি-৬০ টাকা), ২ লিটার তেল( প্রতি লিটার -১০০ টাকা)। যার সর্বমোট মূল্য- ৪৭০ টাকা।

শাপলা ট্রেডিং এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী(ডিলার) জাহিদ হাসানের তত্বাবধানে ওই পণ্য বিক্রয় করা হয়। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র সকল পণ্য সাশ্রয়ী মূল্যে ক্রয় করায় উপকারভোগী অসহায়- দরিদ্র পরিবারের সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, কলারোয়া পৌরসভা সহ একাধিক ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত টিসিবি’র ডিলারদের বিতরণকৃত পন্যের মধ্যে চাউলের গুনগত মান খারাপ(খাওয়ার অনুপযোগী) বলে উপকারভোগীরা অভিযোগ জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব