বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ধানদিয়া বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: গ্রাম্য পরিবেশে তিল তিল করে গড়ে ওঠা সাফল্যমন্ডিত ঐতিহ্যবাহী কলেজ বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত।

মঙ্গলবার (১৮ জুন) সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপি আয়োজনের শুরুতে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানটির শুভ সুচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে মাষ্টার আজিজুর রহমানের সভাপতিত্বে, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।

বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন, শাহাজাহান হোসেন অতিরিক্ত পুলিশ সুপার, ডা. ফকির শরিফ হোসেন এইচ এস জাপান একাডেমি, ডা: কল্যানাশীষ সরদার মোডিকেল অফিসার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, ডা: মোঃ জাহিদ হাসান বিডি এস পিজি হাসপাতাল ঢাকা, মোঃ রওশন আলী স্থানীয় উদ্যোক্তা, মোঃ মহিবুল্লা মোড়ল অধ্যক্ষ বেগম খালেদাজিয়া ডিগ্রি কলেজ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমরান হোসেন, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন সাহা, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ফিরোজ আহম্মেদ (স্বপন) তার বক্তব্যে বলেন, প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে এই প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান, সকল ছাত্রছাত্রীদের পুনর্মিলনীতে যে ভ্রাতৃত্বের আত্বপ্রকাশ পেয়েছে তাকে তিনি সাধুবাদ জানিয়ে বলেন, গ্রাম্যপরিবেশে সাফল্যের সাথে গড়ে ওঠা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, প্রতিষ্ঠান পরিচালনায় ও গড়ে ওঠার পেছনে যাদের অবদান তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত ও প্রতিষ্ঠানটির আজকের অবস্থানে যার অবদান অনস্বীকার্য তিনি আবুবক্কর ছিদ্দিক, তিনি তার মুল্যবান বক্তব্যে প্রতিষ্ঠান সৃষ্টির প্রতিবন্ধকতা ও সফলতার গল্প তুলে ধরেন।

dav

dig

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক