বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বর্ষীয়ান রাজনীতিবিদ বিএম নজরুল ইসলাম আর নেই

সাতক্ষীরার কলারোয়া মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সাতক্ষীরা জেলা আ.লীগের সাবেক আহবায়ক ও বর্তমান সহ.সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বিএম নজরুল ইসলামের ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১২টার দিকে রাজধানী ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না..রাজিউন)।

তার বয়স হয়েছিলো ৮০ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৪ কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাী রেখে গেছেন।

বিএম নজরুল ইসলাম কলারোয়ায় নজরুল সাহেব নামেই বেশি পরিচিত ছিলেন। নিজে একটি দলে সক্রিয় সম্পৃক্ততা থাকলেও দলীয় আবর্তের বাইরে তিনি ছিলেন দলমতনির্বিশেষে সর্বজনবিদিত ব্যক্তিত্ব। তিনি ছিলেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বহু সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ছিলো তার হাতের ছোঁয়া ও সম্পৃক্ততা।
তার মৃত্যুতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কলারোয়ার রাজনৈতিক অঙ্গনের আরো একটি অধ্যায়ের অবসান হলো।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিএম নজরুল ইসলাম হার্টের বাইপাস সার্জারিরত অবস্থায় হঠাৎ কিডনি ও হার্টের সমস্যা অনুভব করায় ডাক্তার শফিকুল ইসলামের পরামর্শে দ্রুততার সাথে বিমান যোগে গত বুধবার রাতে ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে চলে গেলেন না ফেরার দেশে।

ঢাকায় দুপুরের পর তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তার স্বজন, রাজনৈতিক সতীর্থ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, বর্ষিয়ান রাজনীতিবিদ, প্রতিষ্ঠিত ব্যবসায়ী বিএম নজরুল ইসলামের মৃত্যুর সংবাদটি ছড়িয়ে পড়লে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ভাবে জানা যায়, বৃহস্পতিবার রাতে মরহুমের লাশ ঢাকা থেকে কলারোয়ার বাড়িতে আনা নবে।
শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৮টায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে জানাযা নামাজ শেষে বাসস্টান্ড সংলগ্ন বাড়ির পার্শ্বের পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান