রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারে বিট পুলিশিং সমাবেশ

“আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন, বিট পুলিশ বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি, মাদক, ইভটিজিং, চোরাচালান, বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশ আপনার পাশে” এই প্রতিবাদের সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৫নম্বর কেঁড়াগাছি ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের শামসুল হক এর মিল চত্বরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভুট্টো লাল গাইন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, ইউপি সদস্য ইয়ার আলী, মনসুর আলী বিশ্বাস, মোঃ বিলাল হোসেন, মোঃ আব্দুল গফুর, আলহাজ্ব নজরুল ইসলাম গাজী, মোঃ আবুল কাশেম, মইনুল হোসেন, মহিলা ইউপি সদস্য বৃন্দ, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা সীমান্তে চোরাচালান, মাদক ব্যবসা, বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা