জমির মালিক ও সাবেক ভাটা মালিকের যৌথ সংবাদ সম্মেলন
কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট


সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুল ইসলামের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট জমির প্রকৃত মালিকেরা।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় কলারোয়া রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা জানান ইটভাটার জমি মালিকগণের পক্ষে মো: গোলাম রব্বানী। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সাবেক ভাটা মালিক আলমগীরের স্ত্রী ও পারুল ব্রিকসের মালিক পারুল, জমি মালিক মো: আতিয়ার রহমান, জনাব আলী, আব্দুল হামিদ, সিরাজুল ইসলাম, মোস্তফা ও মুজিবর।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ১ নভেম্বর (রবিবার) সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কলারোয়া উপজেলার শাকদহ গ্রামের প্রবাসী রাজু আহমেদ সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও কলারোয়া পৌর সভার সাবেক মেয়র গাজী আখতারুলের বিরুদ্ধে ভাটা দখলের যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ অসত্য।
জমির মালিকেরা জানান, লিজ নেয়া জমিতে পূর্ববর্তী ভাটা মালিক আলমগীরের সাথে ২০২২ সালের জুন মাসে তাদের চুক্তির মেয়াদ শেষ হয়। পরবর্তীতে তিনি চুক্তি নবায়ন করেননি। উল্টো আলমগীর জমি মালিকদের কাছ থেকে অগ্রিম ইট ক্রয় বাবাদ নেওয়া ৭৫ লাখ টাকা অদ্যাবধি পরিশোধ করেননি। রাজু আহমেদ পূর্ববর্তী মালিকের থেকে শেয়ার ক্রয়ের দাবি করলেও জমির মূল মালিকদের সে বিষয়ে কিছুই জানেন না।
জমির মালিকেরা আরও উল্লেখ করেন, সম্পূর্ণ স্বেচ্ছায়, সজ্ঞানে এবং সন্তোষজনক আলোচনার মাধ্যমে গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আগামী ৫ বছরের জন্য তারা গাজী আখতারুল ইসলামের কাছে ভাটার জমি লিজ প্রদান করেছেন। ফলে গাজী আখতারুল সম্পূর্ণ বৈধভাবে ভাটা পরিচালনা করছেন। এখানে দখলদারিত্বের কোনো সুযোগ নেই। রাজু আহমেদ জমির মূল মালিকদের অন্ধকারে রেখে আদালতে মামলা দায়ের ও সংবাদ সম্মেলন করে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে তারা অভিযোগ করেন এবং এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন


