শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সিংগা হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান আর নেই।। দাফন সম্পন্ন

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান আর নেই। বিশিষ্ঠ সমাজ সেবক ও ইসলামী চিন্তাবিদ প্রধান শিক্ষক লুৎফর রহমান (৮৫) বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে বুধবার (১৫ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না..….. রাজেউন)।
তিনি উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর গ্রামের সন্তান।
মৃত্যকালে তিনি ২ পুত্র, নাতি-নাতনি ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয় তাঁর পূর্ববর্তী কর্মস্থল সিংগা হাইস্কুল ফুটবল মাঠে। জানাজা নামাজ পরিচালনা করেন স্কুলের অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক মাওলানা আয়ুব হোসেন। স্কুলের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সবুর ও শিক্ষক-সাংবাদিক দীপক শেঠের যৌথ সঞ্চালনায় জানাজা নামাজপূর্বক আলোচনায় অংশ গ্রহন করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, জেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, মরহুমের শ্যালক অধ্যক্ষ জ্যোতি, মরহুমের পুত্র লিটন হোসেন।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক সামছুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল আলীম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মীর কাশেম, সিংগা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান বদরু, শিক্ষক সমিতি সাধারন সম্পাদক মাস্টার মোস্তফা বাকী বিল্লাহ শাহী, মাস্টার হাফিজুর রহমান, মাস্টার ও সাংবাদিক সামসুর রহমান, মাস্টার তাজউদ্দীন, মাস্টার সিরাজুল ইসলাম, মাস্টার শাহারিয়ার কবির সুমন, মাস্টার ফজলুর রহমান, সমাজ সেবক জহুরুল ইসলাম, ওসমান গণি, শফিকুল ইসলাম, নুরুল আমিন, নজরুল ইসলাম, আমিরুল ইসলাম মন্টু, আহম্মদ আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মাজেদ, হুমায়ুন কবির, সিংগা হাইস্কুলের শিক্ষক আ: রউফ, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুস সালাম, বদরুজ্জামান, রফিকুল ইসলাম, মেহেদী হাসানসহ অসংখ্য মুসুল্লীগণ।
মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বাড়িতে ছুটে যান সিংগা হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুর রহমান, শিক্ষক প্রদীপ বিশ্বাস, স্বপন সরকার, শুভংকর মজুমদার, নাসরিন আক্তার, তহুরা পারভিন, সামিমা খাতুন, স্টাফ সাহিদা খাতুন, ইসারুল ইসলাম ও আত্মীয় স্বজন সহ শুভাকাঙ্খীগণ।

বৃহস্পতিবার জোহর বাদ বলিয়ানপুর জামে মসজিদ চত্বরে মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, প্রয়াত প্রধান শিক্ষক লুৎফর রহমান দীর্ঘ ৩৫ বছরের অধিককাল সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে কর্মজীবন শেষে ২০০৫ সালে অবসর গ্রহন করেন।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক