শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবে উপজেলা কৃষকদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এই কমিটি ঘোষণা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেঁড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন।
প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন কৃষকদলের কমিটি ঘোষণা করেন উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান।
কমিটি ঘোষণাপূর্ব শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব মনিরুজ্জামান মনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম ও যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন।

জিয়াউর রহমানকে (জিয়া) আহবায়ক, আব্দুল মজিদ বিশ্বাসকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও রবিউল ইসলাম সুজনকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট কেঁড়াগাছি ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান ও সদস্য সচিব মনিরুজ্জামান মনি স্বাক্ষরিত ও অনুমোদিত এ কমিটির যুগ্ম আহবায়ক হলেন কামরুল ইসলাম, রবিউল ইসলাম, অহিদুজ্জামান খোকা, কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, শিমুল হোসেন, সাইকুল ইসলাম, ইকবল হোসেন, মোস্তাফিজুর রহমান মুক্তি ও সেলিনা মাওলা। সদস্যরা হলেন: এনামুল ইসলাম, আবুল হাসান, আব্দুল আলিম, নূর ইসলাম সরদার, ওমর আলী, আবুল হাসান, কিনু দাস ও আনিছুর গাজী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”