বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়িয়ায় সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে দুদক টিম

কলারোয়ার ৬নং সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলালের বিরুদ্ধে দূর্নীতি, অনিয়ম, সরকারী বরাদ্দের টাকা আতœসাৎ করার তদন্ত শুরু হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারী) দুপুরে খুলনা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উপ-পরিচালক তরুন কান্তিসহ ৩ সদস্যের টিম সরেজমিনে তদন্তে আসেন।

অভিযোগকারী ইউপি সদস্য নুরুল ইসলাম, মেহেরুল্লাহ ও সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম বলেন, তারা দুদকের উপ-পরিচালক এর কার্যালয়ে উপজেলার সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলালের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, সরকারি বরাদ্দের কয়েক লাখ টাকা আত্মসাতের ৯টি অভিযোগ দাখিল করেন। সেই অনুযায়ী মঙ্গলবার বেলা ১টার দিকে খুলনা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কর্মকর্তারা সরেজমিনে সোনাবাড়িয়ায় তদন্তে আসেন।

ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, ইউনিয়নের কাবিটা বরাদ্দ ২ লাখ ৮০ হাজার টাকার দুটি প্রকল্পের মোট ৫ লাখ ৬০ হাজার টাকার কাজের হিসাব কোন মেম্বারও দিতে পারেনি। এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাকিবুল হাসান রনি জানান, এই ধরণের কোন তথ্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে খুঁজে পাওয়া যায়নি। এই অভিযোগ মিথ্যা।

খুলনা দুদকের উপ-পরিচালক তরুন কান্তি বলেন, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলালের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের ৩জন ইউপি সদস্যের দেয়া দুর্নীতি, অনিয়ম, সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্তে এসেছেন তারা।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডির কর্মকর্তা সুদীপ্ত কুমার, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি সদস্য কামরুজ্জামান, নুরুল ইসলাম, মেহেরুল্লাহ ও সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!