রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়ীয়ায় গ্রাম পুলিশদের পাঞ্জাবি উপহার দিলেন বেনজির হেলাল

বুধবার (১৯ এপ্রিল) চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল তার পরিষদের সকল গ্রাম পুলিশের হাতে তুলে দেন ঈদের উপহার পাঞ্জাবি।

ঈদ মানে খুশি। ঈদ মানে আনন্দ। ঈদ মানেই ধনী গরীব ভেদাভেদ ভুলে পরস্পরকে বুকে টেনে নেয়ার উজ্জলতম একটি দিন। ঈদের এমনই মেলবন্ধন তৈরি হয়েছে কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদে।

বুধবার (১৯ এপ্রিল) সকালে সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল তার পরিষদের সকল গ্রাম পুলিশের হাতে তুলে দেন ঈদের উপহার পাঞ্জাবি।

এদিকে একই সময়ে গ্রাম পুলিশ সদস্যরা সম্মিলিতভাবে চেয়ারম্যানকে ঈদ উপহার হিসেবে একটি পাঞ্জাবি উপহার দেন।

হঠাৎ পারস্পারিক এমন উপহারে বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে।

চেয়ারম্যানকে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি উপহার দিচ্ছেন গ্রাম পুলিশ সদস্যরা।

গ্রাম পুলিশের দফাদার মো. ইবাদুল ইসলাম কলারোয়া নিউজকে বলেন, ‍”আমার গ্রাম পুলিশের সদস্যরা আজ খুব আনন্দিত। ‍আমরা এই প্রথম কোনো চেয়ারম্যানের কাছ থেকে এমন উপহার পেলাম।”

তিনি আরও বলেন, আমরা গ্রাম পুলিশ সদস্যরা মিলে চেয়ারম্যান সাহেবকে একটি পাঞ্জাবি উপহার দিয়েছি। আমাদের পক্ষ থেকে কোনো চেয়ারম্যানকে দেওয়া এটাই প্রথম উপহার।

 

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা