বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্ষোভে ফুসছে এলাকাবাসী

কলারোয়ায় ৪ বছরের শিশুকে পাশবিক অত্যাচারের অভিযোগ

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের গাড়াখালি গ্রামে ৪ বছরের এক কন্যা শিশুকে পাশবিক অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (০৬ জুন ) বেলা ১১ টার দিকে উপজেলার গাড়াখালি গ্রামে ঘটনাটি ঘটেছে।

অভিযুক্ত লম্পটের নাম- আলফাজ হোসেন(৫০) । তিনি কলারোয়া উপজেলার ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের গাড়াখালি গ্রামের মৃত আনছার আলীর পুত্র।

অভিযুক্তের পাশবিক অত্যাচারের শিকার চার বছরের শিশু কন্যার বর্তমানে সুস্থ আছে বলে জানিয়েছেন তার পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত আলফাজ হোসেন (৫০) ভিকটিম ঐ শিশুর বসত ঘরে ঢুকে পাশবিক অত্যাচার চালায়। পরে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত আলফাজ (৫০) পালিয়ে যায়।

পরবর্তীতে খবর পেয়ে কলারোয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাঃ মোস্তাফিজুর রহমান বলেন, এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে কলারোয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন আসামী পলাতক রয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে অতিদ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সর্বস্তরের জনসাধারণ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল