শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া থানার ৫ পুলিশ অফিসারের বিদায় সংবর্ধনা

কলারোয়া থানায় ৫ পুলিশ অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত সাড়ে আটটার দিকে থানার গোল চত্বরে ৫ অফিসারের বদলী উপলক্ষে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল, সেকেন্ড অফিসার এসআই রাজ কিশোর পাল, এসআই সূবীর কুমার ঘোষ, এএসআই মফিজুর রহমান এবং এএসআই নূর আলী অন্যত্র বদলী হওয়ায় কলারোয়া থানা পুলিশের পক্ষ থেকে সবাইকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মীর খায়রুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহউদ্দিন।

এস.আই হামিদুল ইসলামের পরিচালনায় থানার পক্ষ থেকে বক্তব্য রাখেন এস.আই রেজাউল ইসলাম, এ.এস.আই আসাবূর রহমান, কনস্টেবল শহিদুল ইসলাম (বকশি) প্রমুখ।

বিদায়ী অফিসারদের মধ্য থেকে বক্তব্য রাখেন ইন্সপেক্টর (তদন্ত) হারান চন্দ্র পাল, এস.আই রাজ কিশোর পাল ও এ.এস.আই মফিজুল ইসলাম।

প্রধান অতিথি বিদায়ী অফিসারদের ভবিষ্যৎ মঙ্গল, জীবনের সুখ শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন কলারোয়া থানা জামে মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান ফারুকী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন