রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বাজার ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির সভা অনুষ্ঠিত

কলারোয়া বাজার ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় থানা মোড়স্থ কলারোয়া হোমিও হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কলারোয়া বাজার ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির আহ্বায়ক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী।

কমিটির সদস্য সচিব আরিফ খাঁন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক সোনালী ইলেকট্রিক এর স্বত্ত্বাধিকারী শেখ কামরুল ইসলাম, সদস্য গাজী ইলেকট্রিক এর স্বত্বাধিকারী মাজহারুল হক মুক্তা, সোহাগ ইলেকট্রিক এর স্বত্ত্বাধিকারী মো. সোহাগ, মেসার্স নিশাদ ইলেকট্রিক এর স্বত্ত্বাধিকারী শরীফ হাসান সবুজ, মায়ের দোয়া ইলেকট্রিক এর স্বত্ত্বাধিকারী ওসমান গনি প্রমুখ।

সভায় সমিতির আহবায়ক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী কলারোয়া বাজারের সকল ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স ব্যবসায়ী মালিকদের নিয়ে সম্মেলনের মাধ্যমে অনতিবিলম্বে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের তাগিদ দেন। সেসময় সকলের মতামতের ভিত্তিতে তিন মাস পূর্ণ হওয়ার আগে আগামী ৮ আগস্ট মঙ্গলবার সম্মেলনের মাধ্যমে পূর্ণ কমিটি ঘোষনার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, গত ১৩ মে কলারোয়া বাজার ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি ৩ মাসের মধ্যে সম্মেলন করার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত নিয়েছিলো।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা