শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বাজার শীতকালীন সবজিতে ভরপুর, দামের দাপট অব্যাহত পেঁয়াজ-রসুন-আলুর

শেখ জিল্লু, কলারোয়া: কলারোয়া বাজার এখন শীতকালীন সবজিতে ভরপুর। দাম চড়া হলেও কিছু সবজি মানুষের নাগালের মধ্যে রয়েছে। তবে দাপট এখনো অব্যাহত রয়েছে পেঁয়াজ, আলু, রসুন ও টমেটোর দামে। বাজারে নতুন আলু আসা শুরু করলেও দাম কমার কোনো লক্ষণ পরিকল্পিত হয়নি।

মঙ্গলবার সন্ধ্যায় কলারোয়া পৌরশহরের প্রধান সবজি বাজারে যেয়ে দেখা যায়, শীতের নতুন সতেজ সবজির পসরা সাজিয়ে বসে আছেন দোকানিরা। বাহারি সবজি ক্রেতাসাধারণের নজর কাড়লেও দামের চোখরাঙানিতে মন কাড়তে পারছে না তাদের। তবে বাজারে পর্যাপ্ত সবজির জোগান থাকায় অনেক সবজিই এখন কিছুটা নাগালে রয়েছে ক্রেতাদের। ৫০ টাকা বা তার নিচেও মিলছে অনেক সবজি।

কলারোয়া সবজি বাজারের তারিক ও আব্দুল্লাহ জানান, পেঁয়াজ ১২০ টাকার বদলে এখন দেশি পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন আলু ১০০ টাকা থেকে নেমে এখন কেজিপ্রতি ৯০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে পুরনো আলু এখনো অপরিবর্তিত দর ৮০ টাকায় বিক্রি হচ্ছে। রসুন বিক্রি হচ্ছে ২২০, টমেটো ১৫০ টাকা ও পেঁয়াজের কালি ১৬০ কেজি দরে পাওয়া যাচ্ছে। কাঁচাঝাল বাড়া-কমার মধ্য দিয়ে চলার এক পর্যায়ে এখন ১০০ টাকায় থিতু হয়েছে। সম্প্রতি কলারোয়া কোল্ড স্টোরেজে টাস্কফোর্সের অভিযানে অতিরিক্ত আলু সংরক্ষণ করার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হলেও বাজারে আলুর দামের হেরফের হয়নি বলে জানা যায়।

সবজি ব্যবসায়ীরা জানান, কলারোয়া কোল্ড স্টোরেজের আলু স্থানীয় বাজারে আসে না। ওই আলু ট্রাকযোগে বাইরে চলে যায়। ফলে আলুর পর্যাপ্ততা না থাকায় দাম কমছে না বলে তারা মনে করেন। তবে আশার কথা হলো, অনেক সবজির দাম কিছুটা নেমে যাওয়ায় মানুষ মোটামুটি কিনতে পারছেন সেগুলো। বাজারে সুদৃশ্যমান ফুলকপি ৫০, চুপড়ে আলু ৮০, বেগুন ৬০, শিম ৬০ পটোল ৪০, ওলকপি ৫০ , ঢেড়শ ৫০, পাতাকপি ৪০, মুলা ৩০ টাকা দরে পাওয়া যাচ্ছে। লাউ, পালংশাক, লালশাকসহ আরও অনেক সবজির দাম কমতে শুরু করেছে। তবে ঊর্ধদামের আলু, পেঁয়াজ, রসুনের দাম না কমা পর্যন্ত সবজি বাজারে ক্রেতাসাধারণের স্বস্তি মিলছে না।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত